ঢাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকা জেলার কয়েকটি এলাকায় বিতরণ লাইনের উন্নয়নকাজের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা জেলার কয়েকটি এলাকায় বিতরণ লাইনের উন্নয়নকাজের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, গ্রাহকরাসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তন কাজের জন্য অদ‍্য ২৫ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবারহ বন্ধ থাকবে।

এছাড়া, এসব স্থানের আশাপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More