শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকায় অস্ট্রেলিয়ান খাদ্যপণ্যের প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকায় অস্ট্রেলিয়ান খাদ্যপণ্যের প্রদর্শনী

‘টেস্ট দ্যা বেস্ট অব অস্ট্রেলিয়া’ স্লোগানে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল অস্ট্রেলিয়ান খাদ্যপণ্যের প্রদর্শনী।

সম্প্রতি রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় এই প্রদর্শনীর আয়োজন করে ফ্রেশকো ডিস্ট্রিবিউশন। একইসঙ্গে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে মিটআপ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন দেশের বিভিন্ন পাঁচ তারকা হোটেল, রেস্তোরাঁ ও সুপারশপের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে।

বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়া–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মোয়াজ্জাম হোসেন এবং অস্ট্রেড সাউথ এশিয়ার সিনিয়র ডিরেক্টর অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট মিনহাজ চৌধুরী।

অনুষ্ঠানে আরও অংশ নেন ল্যাভেন্ডারের সিইও টিডি পাকির, পিএসসি (অব.), সেনা হোটেল ডেভেলপমেন্টস লিমিটেডের সিইও ব্রিগেডিয়ার জেনারেল লুৎফুল কবির ভূঁইয়া, এইস গ্রুপের সিওও সালেহ এম. খালেদ এবং এইস গ্রুপের সিইও আজহারুল ইসলাম।

প্রদর্শনীতে অস্ট্রেলিয়ান খাদ্যপণ্য অ্যালবা চিজ ও ব্ল্যাক ব্যাগ রোস্টারস কফি ইত্যাদির প্রদর্শনী করা হয়। ফ্রেশকো ডিস্ট্রিবিউশন জানায়, এসব পণ্য খুব শিগগিরই বাংলাদেশে বিপণন করবে তারা। অনুষ্ঠানে অস্ট্রেলিয়া থেকে আর বিভিন্ন প্রজাতির স্বাস্থ্যকর ও অর্গানিক খাদ্যপণ্য বাংলাদেশে নিয়ে আসার প্রতিশ্রুতির কথা জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।