শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা প্রকাশ হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা প্রকাশ হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা প্রকাশ করা সম্ভব হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ইতোমধ্যে রাজাকারদের তালিকা তৈরি করতে নীতিমালা প্রণয়নের কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগা মসজিদে নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজাকারদের তালিকা তৈরির জন্য আগে কোনো আইন ছিল না। এ বিষয়ে সংসদে নতুন করে আইন পাস করা হয়েছে। এখন মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতিকে আহবায়ক করে তালিকা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে কমিটি কাজ করছে। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।

এর আগে, সকালে তিনি একদিনের সফরে সিলেট পৌঁছান। বিকেলে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে রাতে সিলেট সার্কিট হাউসে রাত্রিযাপনের কথা রয়েছে। বুধবার তিনি সিলেট থেকে নেত্রকোনোয় যাবেন বলে জানা গেছে।

 

এমি/দীপ্ত