ভারত–বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুর জেলার পার্বতীপুর রেলহেড তেল ডিপোতে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাম্পিংয়ের মাধ্যমে পাঠানো এই জ্বালানি তেলের চালানটি পার্বতীপুর এসে পৌঁছায়।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম
তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং শনিবার বিকাল পৌনে ৬টার দিকে পুরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে পৌঁছে।
জানা গেছে, চলতি এপ্রিল মাসে মোট ৪টি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আনার কথা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন এবং ১৮ এপ্রিল ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে।
এর আগে, চলতি ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত ৪টি চালানে ভারত থেকে পাইপলাইনে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে।
এসএ