দীপ্ত নিউজ
বাংলাদেশ

ডা. জাফরুল্লাহ চৌধুরী লাইফ সাপোর্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ডা. জাফরুল্লাহ চৌধুরী লাইফ সাপোর্টে
ডা. জাফরুল্লাহ চৌধুরী (ফাইল ছবি)

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ব্রি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী জানান, সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

এর আগে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় রবিবার (৯ এপ্রিল) দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপরই তারা হাসপাতালে একটি সভা করেন।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও ইনটেনসিভিস্ট চিকিৎসক আছেন।

গণস্বাস্থ্য কেন্দ্র পরিবার দেশবাসীর কাছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দোয়া চেয়েছেন।