বুধবার, এপ্রিল ১, ২০২৬
বুধবার, এপ্রিল ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে তেল সংকট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে জ্বালানি সংকটের কারণে মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ চালকরা।

বুধবার (১ এপ্রিল) রাত ৭টার দিকে সদর উপজেলার ভূল্লী কচুবাড়ি এলাকায় তিয়াস তিমু ফিলিং স্টেশনের আগে ঠাকুরগাঁও টু পঞ্চগড় মহাসড়কে রাস্তা অবরোধ করেন তারা।

চালকদের অভিযোগ, তারা গত তিন দিন ধরে কোনো ধরনের জ্বালানি পাচ্ছেন না। এতে বাইক চলাচল ব্যাহত হওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেন।

খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তাদের আশ্বাসের ভিত্তিতে চালকরা অবরোধ তুলে নেন।

চালকরা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন, নইলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More