শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
জাতীয়

ট্রেনে ঈদযাত্রা: আধাঘণ্টায় সার্ভারে হিট ৩০ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রেনে ঈদযাত্রা: আধাঘণ্টায় সার্ভারে হিট ৩০ লাখ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (২১ মে) সকাল ৮টায় ঈদের সম্ভাব্য তারিখ ৭ জুন ধরে থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ঘরমুখো মানুষের এই যাত্রা সহজ করতে আজ বিক্রি করা হবে প্রথমদিনের (৩১ মে) ট্রেন টিকিট।

যাত্রী সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনে অগ্রিম টিকিট সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, আগাম টিকিট বিক্রির প্রথম দিনের প্রথম ৩০ মিনিটে রেলওয়ে ই–টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট ৩০ লাখ হিট করেছেন টিকিট প্রত্যাশীরা। আর সকাল ৯টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে বিক্রি হয়েছে প্রায় ১০ হাজারের বেশি আসনের টিকিট।

কোন তারিখে ট্রেনের কোন টিকিট

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে‘র আসন বিক্রি হবে ২১ মে; ১ জুনের আসন বিক্রি হবে ২২ মে; ২ জুনের আসন বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের আসন বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।

বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ যাত্রার কোনো টিকিট রিফান্ড করা যাবে না। প্রতিজন টিকিটপ্রত্যাশী সর্বচ্চো ৪টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, ঈদ–পরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। সেদিন ৯ জুনের টিকিট পাওয়া যাবে। এরপর ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন বিক্রি হবে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।