শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মৃত্যু

আদীব জামাল
আদীব জামাল
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরের উজিলাব এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে হৃদয় নামে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালের দিকে উজিলাব গ্রামের উত্তরপাড়া নতুন ইটখলার রাস্তার পাশের বৈদ্যুতিক পোলের নিচ থেকে তার জড়ানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় (২৬) পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের (স্কয়ার কারখানা সংলগ্ন) নইমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, গত রাতে বৃষ্টির মূহুর্তে লোডশেডিং চলাকালিন সুযোগ বুঝে ট্রান্সফরমার চুরির চেষ্টা করে ঐ যুবক। আর এ সময় হয়তো বিদ্যুৎ চলে এলে বিদ্যুতায়িত হয়ে খুঁটির নিচে পড়ে যায় ওই যুবক। এর আগেও উপজেলার বেশ কয়েকটি এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা অর্থ সংগ্রহ করে ফের বিদ্যুতের ব্যবস্থা করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাছিম বলেন ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন ওই যুবক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।