শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

 

গাইবান্ধায় ট্রাক চাপায় বিপ্লব ইসলাম (৫১) নামের এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে জেলার পুরাতন জেলখানা মোড়ে জিরোপয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বিপ্লব ইসলাম গাইবান্ধা ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জে।

জানা গেছে, ট্রাফিক পুলিশ বিপ্লবের সকালে গাইবান্ধার পুরাতন ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন জিরোপয়েন্ট মোড়ে ডিউটি থাকার কারণে মোটরসাইকেল যোগে তিনি জিরোপয়েন্টে পৌছান। এসময় পিছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে বিপ্লব ঘটনাস্থলেই মারা যান।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

 

এসএ/দীপ্ত নিউজ