শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টেলিকম খাতের ব্যবসা বিদেশিদের হাতে তুলে দেয়ার চক্রান্ত হচ্ছে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
টেলিকম খাতের ব্যবসা বিদেশিদের হাতে তুলে দেয়ার চক্রান্ত হচ্ছে

নতুন টেলিকম পলিসিকে ঝুঁকিপূর্ণ এবং বিনিয়োগবিরোধী অভিহিত করে অবিলম্বে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে টেলিকম খাতের স্থানীয় উদ্যোক্তারা। অন্যথায় বিতর্কিত পলিসি বাতিলে নেয়া হবে আইনি পদক্ষেপ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে ‘টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত নতুন টেলিকম পলিসি: দেশি উদ্যোক্তাদের অস্তিত্বের প্রশ্ন’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তরা জানান, নীতিমালা প্রণয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতার অভাব রয়েছে। যথাযথভাবে বিবেচনায় নেয়া হয়নি অংশীজনদের মতামত। এছাড়াও নতুন টেলিকম নীতিমালার মাধ্যমে এ খাতের পুরো ব্যবসা বিদেশিদের হাতে তুলে দেয়ার চক্রান্ত করা হচ্ছে।

সেমিনারে দাবি করা হয়, নতুন নীতিমালা ছোট ও মাঝারি উদ্যোক্তাদের হুমকির মুখে ফেলেছে। বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হিসেবে ক্ষমতার চেয়ারে বসা অন্তর্বর্তী সরকারের করা নতুন নীতিমালায় বৈষম্যমূলক অনেক ধারা রয়েছে। এতে দেশীয় উদ্যোক্তাদের প্রাধান্য না দিয়ে বিদেশি কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব বৈষম্য দূর করতে হবে।