সোমবার, মে ২৫, ২০২৬
সোমবার, মে ২৫, ২০২৬

ঈদুল আজহা: স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে সোমবার (১১ মে) থেকে ২১ মে পর্যন্ত টিসিবি'র 'ট্রাকসেল' কার্যক্রম শুরু হবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে সোমবার (১১ মে) থেকে ২১ মে পর্যন্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ‘ট্রাকসেলকার্যক্রম শুরু হবে।

রবিবার (১০ মে) টিসিবি উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সরকারি নির্দেশনায় টিসিবি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমের পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ৬ টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে সর্বমোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রির কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত ১০ দিন (শুক্রবার ছাড়া) প্রতিদিন ট্রাক প্রতি ৪০০ জন সাধারণ জনগণের কাছে ট্রাকসেল মাধ্যমে প্রায় ২৮.৮০ লাখ উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে।

ভোক্তা ট্রাক থেকে ১৩০ টাকা কেজি দরে ২ লিটার তেল, ৮০ টাকায় ১ কেজি চিনি ও ৭০ টাকা দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছে চলতি মে মাসে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More