দীপ্ত নিউজ
পরিবেশ

টানা তিন দিন ৩৮ ডিগ্রীর ঘরে রাজশাহীর তাপপ্রবাহ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
টানা তিন দিন ৩৮ ডিগ্রীর ঘরে রাজশাহীর তাপপ্রবাহ

 

রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে গত কয়েক দিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.০ ডিগ্রী সেলসিয়াস যা মাঝারি তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২১.০ ডিগ্রী সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল ২৩ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন, রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম।

তিনি বলেন, আরও কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে। স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়াসহ গাছ–পালা কমে যাওয়ায়, নগরায়ন বৃদ্ধি পাওয়ায়, ঘনবসতি বৃদ্ধি, নদীর পানি শুকিয়ে যাওয়ায় বালু দ্রুত উত্তাপ্ত হওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.০ ডিগ্রী সেলসিয়াস যা মাঝারি তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০.৫ ডিগ্রী সেলসিয়াস। আর গত সোমবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.০ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.২ ডিগ্রী সেলসিয়াস।

প্রসঙ্গত, গত বছর ১৭ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

 

ইউ.আদনান/এসএ/দীপ্ত সংবাদ