শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’ ফাইনালে উঠার মারপ্যাঁচে বাংলাদেশ
দীপ্ত নিউজ
রাজনীতি

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন টুকু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন টুকু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে চারটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করেন।

মির্জা ফখরুল জানান, টাঙ্গাইল–৫ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুলতান সালাউদ্দিন টুকু।

গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। সেদিন টাঙ্গাইলের ৮টি আসনের প্রার্থী ঘোষণা করা হলেও টাঙ্গাইল–৫ (সদর) আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি।

ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬ আসনের প্রার্থী ঘোষণা করল দলটি।

এরমধ্যে ঠাকুরগাঁও–২ আসনে ডা. আব্দুস সালাম, দিনাজপুর–৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ–৫ জাহিদুল ইসলাম ধলু ও নাটোর–৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজা, যশোর–৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল–২ আসনে মনিরুল ইসলাম, খুলনা–১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী আসনে মোহাম্মদ শহিদুল আলম তালুকদার, বরিশাল–৩ আসনে জয়নাল আবেদীন ও ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে টাঙ্গাইল–৫ আসনে সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ–৪ আসনে আবু ওহাব আখাদ আলী, কিশোরগঞ্জ–১ আসনে মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ–৫ আসনে মো. মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ–১ আসনে এস এ জিন্নাহ কবির ও মুন্সিগঞ্জ–৩ আসনে মো. কামরুজ্জামান বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।