রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টয়লেটের ট্যাংকি থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

Avatar photoAdib Jamal

বাগেরহাটে টয়লেটের ট্যাংকি থেকে ফিরোজা বেগম রুমা (৩৮) নামের এক গৃহবধুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ আগস্ট) বিকাল ৪টার দিকে বাগেরহাট সদর থানা পুলিশ উপজেলার দেওয়ানবাটি গ্রাম থেকে এ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী আলী হোসেন মোল্লা (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ফিরোজা বেগম দেওয়াবাটি গ্রামের গফুর মোল্লার মেয়ে। গ্রেফতার আলী হোসেন মোল্লা বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার আজিজ মোল্লার ছেলে।

বাগেরহাট সদর মডেল থানার ওসি কে.এম আজিজুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে ফিরোজা বেগমকে হত্যা করে তার স্বামী। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যা কান্ডের এবং ৭ দিন আগে স্ত্রীলাশ টয়লেটের ট্যাংকির মধ্যে ফেলার কথা স্বীকার করেছে।

ওসি আরও বলেন, গত ৩ আগষ্ট আলী হোসেন নিজে থানায় এসে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জিডি করে। শনিবার (৫ আগষ্ট) দুপুরে ফিরোজা বেগমের মেয়ে পূর্নিমা ও তার স্বামী রায়হান পিরোজপুর থেকে মায়ের খোঁজে বাড়ীতে এসে ঘরের মধ্য পঁচা গন্ধ পায়। এসময় পূর্নিমা ও তার স্বামী রায়হান বাথরুমের ট্যাংকির স্লাভ খুললে একটি বস্তার মধ্যে তার মায়ের মুখ দেখতে পেয়ে ৯৯৯ ফোন দেয়। তখন আসামী আলী হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করলে পূর্নিমার স্বামী রায়হান আলীকে ধরে ফেলে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। তবে কি ভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনার সাথে আর কেউ জড়িত কি না সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More