শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় তারা ঝিনাইদহ–ঢাকা মহাসড়ক আধা ঘণ্টার অবরোধ করে। সেখানে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের মূল ফটকে তারা বিক্ষোভ করে।

তাদের দাবিগুলো হলো– দশম গ্রেডে নিয়োগ অব্যাহত রাখা, অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম বাতিল এবং ইন্টার্নশিপ বহাল, লাইট হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, এবং উচ্চ শিক্ষার সুযোগ দেওয়া।

ম্যাটস শিক্ষার্থীরা দীর্ঘ কয়েক বছর উপরোক্ত দাবিগুলো নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ তারা ঝিনাইদহ–ঢাকা মহাসড়ক শান্তিপূর্নভাবে অবরোধ করে।

এসময় অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ম্যাটস সভাপতি তৃতীয় বর্ষের মোহাম্মদ মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক তৃতীয় বর্ষের মোহাম্মদ তারিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বিতীয় বর্ষের আবু বক্কর সিদ্দিক।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, আমাদের সবসময় বৈষ্যম্যের শিকার হতে হচ্ছে। সরকার যদি আমাদের দাবিগুলো দ্রুত মেনে না নেয় তবে আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।

 

সোহাগ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ