শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে মাদক নিয়ে বিরোধ ছুরিকাঘাতে যুবক খুন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঝিনাইদহে মাদক নিয়ে বিরোধ ছুরিকাঘাতে যুবক খুন

ঝিনাইদহ শহরের বেপারীপাড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে জীবন হোসেন ওরফে মন্টু (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫ দিকে এ ঘটনা ঘটে। নিহত জীবন ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়া এলাকার রজব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শহরের হামদহ মোল্লাপাড়ার জীবন হোসেন বিকেলে ব্যাপারীপাড়ায় বন্ধুদের সঙ্গে বসে আম খাচ্ছিলো। হঠাৎ করে তাদের মধ্যে তর্ক–বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বন্ধুদের মধ্য থেকে কয়েকজন জীবনকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে জীবন মাটিতে লুটিয়ে পড়ে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হবে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সাথে কারা আছে এবং কেন তাকে এভাবে হত্যা করা হলো তা তদন্ত শেষে জানা যাবে বলে জানা তিনি।

শাহরিয়ার আলম সোহাগ/এজে/দীপ্ত সংবাদ