শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঝিনাইদহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ভাটই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সোহাগের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নারায়নপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাটই বাজারের একটি ফলের দোকানের কর্মচারী মনিরুল ইসলামের ৮ বছর বয়সী ছেলে সোহাগ দুপুরে বাড়ির সামনে খেলা করছিলো। এ সময় বল বাড়ির সামনের একটি ডোবায় পড়ে যায়। বল তুলতে গিয়ে পুকুরে পড়ে ডুবে যায় সোহাগ। পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ডোবায় মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন।

শাহরিয়ার আলম/এজে/দীপ্ত সংবাদ