দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আল আমিন
আল আমিন
ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিহত শিশু ইব্রাহিমের স্বজনদের আহাজারী

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে পানিতে ডুবে ইব্রাহিম সর্দার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মে) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ইব্রাহিম সর্দার উপজেলার চাপালী গ্রামের ঝন্টু সর্দারের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়িতে খেলা করছিল শিশু ইব্রাহিম। খেলতে খেলতে পাশের বাড়ির গোয়াল ঘরের আবর্জনা রাখা গর্তের মধ্যে পড়ে যায় শিশু ইব্রাহিম। কিছু সময় পর পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করলে শিশুটি গর্তের মধ্যে পড়ে থাকতে দেখতে পান।

পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শম্পা মোদক জানান, শিশু ইব্রাহিমের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

 

শাহরিয়ার আলম/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।