বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিকে কারাগারে প্রেরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকন

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাসে বিচার কার্যক্রম চলাকালে বিচারকের সামনে আইনজীবীদের বিশৃঙ্খলার অভিযোগে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাদিকুল রহমান লিংকনকে আটক করা হয়।

এঘটনায় সভাপতি সাদিকুর রাহমান লিংকন সহ ১২ জনের বিরুদ্ধে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন গ্রেপ্তার হয়েছেন। পরে আদালতের নিকট সোপর্দ করলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক মো. জহির উদ্দিন এ রায় দেন।

এ ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তার মুক্তির দাবীতে বিক্ষোভ করে আদালত বর্জনের ঘোষনা দিয়েছে।

এ ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও আইনজীবী সমিতি জেলা জজ আদালত ভবনের নীচে বিক্ষোভ করে সভাপতির মুক্তির দাবীতে। একই সাথে আন্দোলনকারীরা সভাপতির মুক্তি না দেয়া পর্যন্ত সকল আদালত বর্জনের ঘোষনা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

এ ঘটনা দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ বিচার প্রার্থীরা। পরে বিকেল চারটার দিকে, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যদের প্রহরায় লিংকনকে আদালত থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

গতকাল মঙ্গলবার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চলাকালে সেখানে ঢুকে হট্টগোল করে কয়েকজন আইনজীবী। এ সময় বেঞ্চ ওলটপালট করা হয়। বিচারকার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়। এসময় এজলাস থেকে নেমে যায় বিচারক।

এ ঘটনার জের ধরে আজ আইনজীবী সমিতির সভাপতিকে আটক করা হয়।

বিএনপি পন্থি আইনজীবীরা জানান, অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট বে আইনী ভাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসকে গত সোমবার জামিন দেন। এ ঘটনায় ঐ আদালতের বিচারকের বিরুদ্ধে কথা বলতে গিয়েছিল আইনজীবীরা। এর সূত্র ধরে ঘটে উল্লেখিত ঘটনা।সভাপতি কে আটকের পর স্বাভাবিক বিচার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More