জুলাই মাসে কখনোই বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আরও একটা বিশ্বকাপ ফাইনালে খেলবে আর্জেন্টিনা।

আরও একটা বিশ্বকাপ ফাইনালে খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ রাত ১ টায় বিশ্বকাপের এই চূড়ান্ত লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

তবে এই ম্যাচের আগে আলবিসেলেস্তাদের শঙ্কায় রেখেছে ‘জুলাই’। কারণ ইতিহাস বলছে এই মাসে কখনোই বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা, ৩ বার ফাইনাল খেলে হেরেছে ৩টিতেই। ২০২৬ বিশ্বকাপ ফাইনাল সেই ইতিহাস বদলে দেয়ার সুযোগ এনে দিয়েছে দলটির সামনে।

আর্জেন্টিনা এর আগে তিনবার বিশ্বকাপ জিতেছে। ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে শিরোপা ঘরে তোলে তারা। তবে এই তিনটি জয়ের কোনোটিই জুলাই মাসে আসেনি।

১৯৭৮ সালে নিজেদের মাটিতে প্রথম শিরোপা জিতে আর্জেন্টিনা। সেই ফাইনাল হয়েছিলো ২৫ জুন। নেদারল্যান্ডসকে ৩১ গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপ পায় তারা।

১৯৮৬ সালে মেক্সিকোতে দ্বিতীয় বিশ্বকাপ পায় আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনার হাত ধরে আসা সেই ফাইনালও হয়েছিলো জুন মাসে, ২৯ তারিখে। পশ্চিম জার্মানিকে ৩২ গোলে হারিয়েছিলো তারা।

সবশেষ ২০২২ সালে কাতারে তৃতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে ফ্রান্সকে হারিয়ে সেই জয় আসে। তবে সেই ফাইনাল হয়েছিলো ১৮ ডিসেম্বর। কারণ কাতারের গরম আবহাওয়ার জন্য সেবার বিশ্বকাপ শীতকালে আয়োজন করা হয়েছিলো।

৩ বিশ্বকাপ জিতলেও আর্জেন্টিনা ফাইনালে খেলেছে সব মিলিয়ে ৬ বার। বাকি তিন ফাইনালের তিন বারই খেলা হয়েছে এই জুলাই মাসে। প্রথম বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ১৯৩০ সালের ৩০ জুলাই। সেদিন উরুগুয়ের কাছে ৪২ গোলে হারে আর্জেন্টিনা।

এরপর, জুলাই মাসে বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনা খেলেছে ১৯৯০ সালে। দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা সেবার ৮ জুলাই মাঠে নেমে জার্মানির কাছে হারে ১০ গোলে।

জুলাই মাসের ফাইনালের তেঁতো স্বাদ মেসিও নিয়েছেন। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল হয়েছিলো ১৩ জুলাই। সেবারও ১০ গোলে জার্মানির কাছে হেরে যায় আর্জেন্টিনা।

চলতি ২০২৬ বিশ্বকাপ ফাইনালও হচ্ছে জুলাই মাসেই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলে আয়োজিত এই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ২০ জুলাই, রাত ১টায়।

স্পেনের বিপক্ষে এই ম্যাচ জিততে পারলে জুলাই মাসে প্রথমবার বিশ্বকাপ জেতার রেকর্ড গড়বে আর্জেন্টিনা।

 

তথ্যসূত্র: আরটিভি

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More