‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ শেষে নাহিদ’কে জড়িয়ে ধরলেন প্রধান উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতির সামনে আনুষ্ঠানিকভাবে জুলাই গণ–অভ্যুত্থানের দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) ‘গণ–অভ্যুত্থান দিবস‘ উপলক্ষে বিকেল ৫টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে তিনি ‘জুলাই ঘোষণাপত্র‘ পাঠ শুরু করেন।

ঘোষণাপত্র পাঠ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে হাত মেলান ড. ইউনূস।

এরপর এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম‘কে জড়িয়ে ধরেন প্রধান উপদেষ্টা।

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের আগে রাজনৈতিক দলের নেতাদের প্রধান উপদেষ্টা‘র পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়।

এর আগে, জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে শুরু হয় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান। পরে অভ্যুত্থানে শহীদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More