শিরোনাম
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসসালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ পূজার ছুটিতে দীপ্ত প্লেতে ৫০ টাকায় মাইক্রো ড্রামা, ১০০ টাকায় সিনেমা ‘আল্লাহ, আমাকে খাবার দাও’— আকুতি জানানো সেই সাজুর স্ত্রী আর নেই দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা
দীপ্ত নিউজ
জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জুলাই গণঅভ্যুত্থান শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা

আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউ–এ ‘গণ–অভ্যুত্থান দিবস‘ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন।

‘জুলাই ঘোষণাপত্র’ ২৪ নম্বর অংশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশের জনগণ জুলাই গণ–অভ্যুত্থানের সকল শহীদদের ‘জাতীয় বী’র হিসেবে ঘোষণা করে। এছাড়া শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র–জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে।’

 

এসএ