শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
জাতীয়

জুলাই-আগস্টে আহত শিক্ষার্থীদের আজীবন টিউশন ফি মওকুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জুলাই-আগস্টে আহত শিক্ষার্থীদের আজীবন টিউশন ফি মওকুফ

জুলাই–আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করেছে সরকার।

মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সরকারি–বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আহত শিক্ষার্থীদের অবশ্যই মেডিকেল সার্টিফিকেটসহ নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছে আবেদন করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাচাই–বাছাই করে দ্রুত টিউশন ফি মওকুফের ব্যবস্থা করবে।

শিক্ষার্থীদের বর্তমান শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

 

সুপ্তি‌‌‌/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।