যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো‘তে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে সেলেসাও খেলোয়াড়দের অফিশিয়াল জার্সি নম্বর প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সবচেয়ে বেশি আলোচনায় ছিল ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি। কারণ ছিল, ২০২৩ সালে নেইমার ইনজুরিতে পড়ার পর থেকে ব্রাজিলের ১০ নম্বর জার্সিটা পরেন ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপেও কী তবে, ভিনির গায়েই ১০ নম্বর জার্সি তুলে দেবেন কোচ কার্লো আনচেলত্তি?
অবশ্য ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপে তিনি ১০ নম্বর জার্সি নেইমারের জন্য ছেড়ে দেবেন। শেষ পর্যন্ত নিজের সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন।
সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে কোচ আনচেলত্তি নেইমার জুনিয়রের হাতেই তুলে দিয়েছেন ব্রাজিলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ১০ নম্বর জার্সি।
সাম্প্রতিক সময়ে মাঠের বাইরে বেশি সময় কাটালেও ব্রাজিল দলে এখনো সবচেয়ে বড় তারকা এবং অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু নেইমার জুনিয়র।
ব্রাজিল স্কোয়াড ও তাদের জার্সি নম্বর
আলিসন (১), ওয়েসলি (২), গ্যাব্রিয়েল মাগালহায়েস (৩), মারকুইনিওস (৪), কাসেমিরো (৫), অ্যালেক্স সান্দ্রো (৬), ভিনিসিয়ুস জুনিয়র (৭), ব্রুনো গিমারায়েস (৮), মাতেউস কুনিয়া (৯), নেইমার জুনিয়র (১০), রাফিনিয়া (১১), ওয়েভারতন (১২), দানিলো (১৩), ব্রেমার (১৪), লিও পেরেইরা (১৫), ডগলাস সান্তোস (১৬), ফাবিনিও (১৭), দানিলো সান্তোস (১৮), এন্দ্রিক (১৯), লুকাস পাকেতা (২০), লুইজ হেনরিকে (২১), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (২২), এদেরসন (২৩), ইবানিয়েজ (২৪), ইগর থিয়াগো (২৫) এবং রায়ান (২৬)।
উল্লেখ্য, আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এসএ