
জার্মানিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে জার্মানির মিউনিখে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের ফ্লাইটটি মিউনিখের মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে পৌঁছায়।
এ সময় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এর আগে সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় ফ্লাইটটি। রেকর্ড পঞ্চম ও টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর।
এজে/দীপ্ত নিউজ








