শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শিশুর

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শিশুর

ফেনীর পরশুরামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরিফ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগরে এ দুর্ঘটনা ঘটে।

আরিফ ওই গ্রামের আমতলী মানিক মিয়া বাড়ির মো. রাশেদের ছেলে।

নিহতের চাচাতো ভাই সাব্বির জানান, আরিফ বাড়ির পাশে গাছ থেকে জাম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার ডা. রাজিয়া সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। স্বজনরা তার লাশ বাড়ি নিয়ে গেছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা অবগত না। বিস্তারিত জানতে পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ