শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

জামালপুরে ব্যাংক কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে ব্যাংক কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা

 

দেশের মুদ্রাপাচার ও সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধে জেলার বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের অংশগ্রহনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় একটি রির্সোটের মিলনায়তনে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলেজেন্স ইউনিট ( BFIU) এর আয়োজনে লীড ব্যাংক হিসেবে ডাচ–বাংলা ব্যাংকের সমন্বয়ে মুদ্রাপাচার ও সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন প্রতিরোধে দিন ব্যাপী এক প্রশিক্ষণ কমর্শালা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী কর্মশালায় জামালপুর জেলার ২৫টি ব্যাংকের ৭০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় ডাচ বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও ক্যামেলকো আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন(BFIU) এর ডেপুটি হেড ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ,এফ,এম শাহীনুল ইসলাম,রিসোর্স পার্সন (BFIU) যুগ্ম–পরিচালক খন্দকার আসিফ রাব্বানী,উপ–পরিচালক মোছা: ফোয়ারা খাতুন,সহকারি পরিচালক ফারজানা হক, ডাচ বাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফকির মোহাম্মদ রবিউল আলম সহ অন্যান্যরা।

বক্তারা জানান, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলেজেন্স ইউনিট ( BFIU) দেশের ব্যাংকিং খাতে অর্থনৈতিক দুর্নীতি ও অপরাধ নিরসনে এ ধরনের প্রশিক্ষণে বড় ভুমিকা রাখছে। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহন কারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

 

তানভীর হীরা/ আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।