দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামালপুরে তিন লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে তিন লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল
'জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৩'

জামালপুর জেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ৬ শত ৯২টি কেন্দ্রের মাধ্যমে ৩ লক্ষ ৩৪ হাজার ৪০৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

রবিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬–১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং ১২–৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

মঙ্গলবার (১৩জুন) বিকালে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা: নজরুল ইসলাম ‘জাতীয় ভিটামিন ‘এ‘ প্লাস ক্যাম্পেইন–২০২৩‘ উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানান।

সিভিল সার্জন ডা.প্রণয় কান্তি দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র তথ্য অফিসার মো জালাল উদ্দীন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার খন্দকার বদরুল আলম প্রমুখ।

সভায় ডা.প্রণয় কান্তি দাস বলেন, জামালপুর জেলার পৌরসভাসহ সাতটি উপজেলায় ২১৩টি ওয়ার্ডে ১৬৯২টি কেন্দ্রের, ২৮৯ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ৩,৩৮৪ জন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও জানান, তিন সদস্য বিশিষ্ট একটি কন্ট্রোল রুম খোলা থাকবে। ভিটামিন ই ক্যাম্পেইন চলাকালীন অবস্থায় কোন শিশু বাদ পরে গেলে,পরবর্তী চার দিনব্যাপী টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

তানভীর আহমেদ হীরা/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।