শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামালপুরে জেলা পর্যায়ে নারী ও পুরুষ ফুটবল খেলার উদ্বোধন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জামালপুরে জেলা পর্যায়ে নারী ও পুরুষ ফুটবল খেলার উদ্বোধন

বাল্য বিবাহ মুক্ত ও মাদকমুক্ত জাতি গঠনের উদ্দেশ্যে জামালপুরে বৃহত্তম ময়মনসিংহ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২অক্টোবর) বিকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের আয়োজনে, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বৃহত্তম ময়মনসিংহ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিরেন পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে ছিলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ–সভাপতি মো: ছানোয়ার হোসেন, ময়মনসিংহ সমন্বয় পরিষদের জেলা সমন্বয়কারী সৈয়দ আতিকুর রহমান, মহাসচিব রাশেদুল হাসান শেলীসহ অন্যান্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে খেলোয়ারদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে খেলার মান বৃদ্ধির মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরতে হবে।

উক্ত উদ্বোধনী খেলায় মাঠে শেরপুর জেলা বনাম জামালপুর জেলার ফুটবল দল অংশগ্রহন করে।

খেলা শেষে পুরুষ শেরপুর জেলা ২–১ গোলে জামালপুর জেলাকে পরাজিত করেছে এবং নারী দল জামালপুর জেলা ৩–১ গোলে শেরপুর জেলাকে পরাজয় করেছে।

এসএ/দীপ্ত নিউজ