শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

জামালপুরে কারাগারে দুই আসামির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে কারাগারে দুই আসামির মৃত্যু

 

জামালপুর জেলা কারাগারে ইয়াকুব আলী (৬৫) নামে এক কয়েদী ও শাহীন ফকির (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গবার (৭ নভেম্বর) জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ব্যাক্তিরা হলেন, মেলান্দহ উপজেলার কাঙ্গাল কুশা গ্রামের সিরাজ আলীর ছেলে মো.ইয়াকুব আলী ও মাদারগঞ্জ উপজেলার কয়ালিকান্দা গ্রামের মৃত ময়ন উদ্দিনের ছেলে শাহিন ফকির।

জেল কর্তৃপক্ষের বরাদ দিয়ে জানা গেছে, সোমবার (৬ নভেম্বর) রাতে যাবজ্জীবন প্রাপ্ত আসামি ইয়াকুব হৃদরোগে আক্রান্ত হয়ে ১২:৪৫ মিনিটে এবং মাদক মামলার হাজতি শাহীন শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে ভোর ৫:৪৫ মিনিটে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাতে দুই আসামি কারাগারের ভেতর হঠাৎই অসুস্থ বোধ করলে কারাগারের দায়িত্বে থাকা চিকিৎসক দ্রুত তাদেরকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের দুইজনের মৃত্যু হয়। মৃত্যুর খবর নিশ্চিত করে উভয়ের পরিবারকে জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।

জামালপুর কারাগারের জেলার মো.আবু ফাতাহ বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায়, আইনীয় প্রক্রিয়া শেষে দুই পরিবারের মাঝে লাশ হস্তান্তর করা হবে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।