দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামালপুরে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

জামালপুরে যমুনাসহ অন্যান্য নদ–নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে।

শনিবার (১৩ জুলাই) পানি কমায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরতে শুরু করেছে।

সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ২০ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ও সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ১২ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৮২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার ৪০টি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে। বন্যার কারণে তলিয়ে গেছে ১০ হাজার হেক্টর ফসলি জমি ও গোচারণ ভুমি। দুর্গতদের জন্য ৫শ ৪০ মেট্টিক টন চাল, ৭ লাখ ৫০ হাজার টাকা ও সাড়ে ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

 

তানভীর/এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।