শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

‘জামায়াত ক্ষমতায় এলে নারীরা কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘জামায়াত ক্ষমতায় এলে নারীরা কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে’

জামায়াত ইসলামী ক্ষমতায় এলে অতীতের যেকোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে নারীরা বেশি নিরাপদ থাকবে এবং নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে এমন মন্তব্য করেছেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, শ্রমিক বিভিন্নভাবে নির্যাতিত ও অধিকার বঞ্চিত। শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হয় না। একইসাথে শ্রমিকরা চাঁদাবাজদের জুলুমেরও শিকার। মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই একে অপরের জন্য কাজ করতে হবে। পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে দেশ গড়তে হবে।

শ্রমিকের পারিশ্রমিক নিয়ে তিনি বলেন, অনেক ফ্যাক্টরি বা কারখানায় শ্রমিকরা এতো কম বেতন পান, যা দিয়ে দিন চলে না। যার ফলে তাদের ওভারটাইম করতে হয়।

তিনি আরও বলেন, পুরুষের জন্য প্রতিষ্ঠানগুলোতে নামাজসহ বিভিন্ন সুযোগ–সুবিধা রাখা হয়। তবে নারীদের জন্য তেমন সুযোগ–সুবিধা দেখা যায় না। বৈষম্যহীন সমাজ গড়তে নারীদের জন্য সমান সুযোগ–সুবিধা রাখার আহ্বানও জানান।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বিগত ১৫ বছর ধরে অনেককেই হয়রানি, নির্যাতন ও অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে। এর যথাযথ বিচার দাবি করেন তারা। সরকারের কাছে শ্রমিকবান্ধব আইন ও স্বাস্থ্য নিরাপত্তা বীমা প্রত্যাশার দাবিও জানান শ্রমিক নেতারা।

ইএ