শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামায়াত আমিরের বাসায় পাকিস্তান উপপ্রধানমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জামায়াত আমিরের বাসায় পাকিস্তান উপপ্রধানমন্ত্রী

অসুস্থ জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেখতে তার বাসায় গিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার। রবিবার (২৪ আগস্ট) দুপুরে জামায়াত আমিরের বাসভবনে যান তিনি।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মি. তারিক বাযওয়া, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়া ও সার্ক) মি. ইলিয়াস মেহমুদ নিজামী, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের হাইকমিশনার মি. ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মি. মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেল মি. কামরান দাঙ্গল প্রমুখ।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।

সাক্ষাৎকালে পাক পররাষ্ট্রমন্ত্রী জনাব ইসহাক দার আমীরে জামায়াতের সঙ্গে কুশল বিনিময় করেন। পাক পররাষ্ট্রমন্ত্রী ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের জন্য আন্তরিক ধন্যবাদ জানান জামায়াত আমির।