শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

জামায়াত আমিরের বাইপাস সার্জারি সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামায়াত আমিরের বাইপাস সার্জারি সম্পন্ন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে এ সার্জারি হয়েছে।

পরে ডা. জাহাঙ্গীর কবির নিজেই বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, জামায়াত আমিরের সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো জটিলতা ছাড়াই চারটি বাইপাস করা হয়েছে। তার তিনটি বাইপাস করার কথা ছিল, আমরা চারটা বাইপাস করেছি, যেন কোনো দিকে কোনো সমস্যা না হয়।

আগামী সাত দিন পর জামায়াত আমির বাসায় যেতে পারবেন জানিয়ে তিনি বলেন, এখন তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। আইসিইউতে তাকে দুই দিন রাখা হবে। দরকার হলে তিন দিন বা চার দিন অথবা যত দিন লাগে রাখা হতে পারে। সবকিছু সুন্দরভাবে হয়েছে।

তার রোগের সময়োপযোগী অপারেশন হয়েছে জানিয়ে এই চিকিৎসক বলেন, তার হার্টের রক্তনালিতে প্রবাহ তেমন ভালো ছিল না, যা হয় সাধারণত। ঠিক সময়ে ঠিক কাজটি হয়েছে।

ডা. জাহাঙ্গীর কবির আরও বলেন, জামায়াত আমির বাংলাদেশের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এত বড় সার্জারির বিষয়টি দেশের চিকিৎসক সমাজকে অনুপ্রাণিত করেছে।

আল