দীপ্ত নিউজ
জাতীয়

জামায়াত আমিরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামায়াত আমিরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এজন্য প্রধান উপদেষ্টাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জামায়াত আমির।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে ধন্যবাদ জানান তিনি।

ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, ‘বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে জামায়াত আমিরের শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি জামায়াত আমিরের আশু রোগমুক্তি কামনা করেছেন। এজন্য প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ প্রধান উপদেষ্টাকে উত্তম জাযা দান করুন। আমিন।’

চিকিৎসার খোঁজ নেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জামায়াত আমিরের

ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয় ডা. শফিকুর রহমানের। চিকিৎসকরা তার হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।