শিরোনাম
গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জাপান গার্ডেন সিটিকে ডিএনসিসির ৫ লাখ টাকা জরিমানা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
জাপান গার্ডেন সিটিকে ডিএনসিসির ৫ লাখ টাকা জরিমানা
জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা ডিএনসিসি

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জাপান গার্ডেন সিটির আবাসিক এলাকায় ডেঙ্গুর লার্ভা পাওয়ায় কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

শনিবার (৮ জুলাই) সকাল থেকে মোহাম্মদপুর এলাকায় ডেঙ্গু নিধন অভিযান শুরু করে ডিএনসিসি। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়র আতিক বলেন, জাপান গার্ডেনে ডেঙ্গুর লার্ভায় মৃত্যু কুপে পরিণত হয়েছে। তাই তাদেরকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে আবারও সতর্ক করা হয়েছে। অন্যথায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, যারাই সর্তক হবে না। তাদের বিরুদ্ধে ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযান, জেল জরিমানাসহ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এই লক্ষ্যে ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান চলছে বলেও জানান মেয়র।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, জাপান গার্ডেন সিটি ভবন এলাকায় একাধিক স্থানে ডেঙ্গুর লার্ভার উপস্থিতি পাওয়ায় ৫ লাখ টাকা জরিমানা করা হয় ।

চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৩২০ জন। মারা গেছেন ১৮ জন।

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।