সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাপান ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন খাতে ৬টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) টোকিওতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাপান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ৬টি সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

চুক্তিগুলোর মধ্যেঅবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর, পোশাক খাতে কারখানা স্থাপন, জ্বালানিখাতে কৌশলগত সহযোগিতা, তথ্য নিরাপত্তা খাত এবং দেশের মধ্যে বিনিয়োগ, শিল্পোন্নয়ন উল্লেখযোগ্য।

এছাড়া বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও স্কলারশিপ গ্র্যান্ট হিসেবে হিসেবে বাংলাদেশকে ১ দশমিক ৬৩ বিলিয়ন বা ১০৬ কোটি ৩২ লাখ মার্কিন ডলার সহায়তা দেয়ার ঘোষণা দেয় জাপান।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More