শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: অধ্যাপক মাহবুবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: অধ্যাপক মাহবুবুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বরিশাল সিটি কর্পেোরেশন নির্বাচনে যে ভোট চুরির মহোৎসব করা হয়েছে তা জনগণ মেনে নিবে না। তাদের নিশ্চিত পরাজয় হবে এটা বুঝতে পেরে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের প্রাণপ্রিয় শায়েখকে রক্তাক্ত জখম করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। পাশাপাশি জাতীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।

শুক্রবার (১৬ জুন) বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমসহ নেতৃবৃন্দের উপর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও মেরুদণ্ডহীন সিইসির পদত্যাগের দাবিতে দুপুরে ডিআইটি চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম–এর সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি কাওছার বাঙালী।

আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সহ–সভাপতি যথাক্রমে হাফেজ আমিন উদ্দিন ও মুহা. নুর হোসেন, জেলা ও মহানগরের সেক্রেটারি যথাক্রমে মুহা. জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ, জেলা ও মহানগর জয়েন্ট সেক্রেটারি যথাক্রমে হাজী আমান উল্লাহ ও ডা. সাইফুল ইসলাম, জেলা ও মহানগর সাংগঠনিক সম্পাদক যথাক্রমে ফারুক আহমেদ মুন্সী ও মাও. শামসুল আলম সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

মুফতি মাসুম বিল্লাহ বলেন, কান্ডজ্ঞানহীন, অথর্ব ইসির পদত্যাগ চাই। আমাদের শায়েখকে রক্তাক্ত করে, আবার বলে সে কি ইন্তেকাল করেছেন? আমরা এমন ইসি চাই না। তার কাছে নিরপেক্ষ নির্বাচন আশা করা দুষ্কর।

পরিশেষে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চাষাড়া মোড়ে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।

 

গৌতম সাহা/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।