বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

ঈদুল আজহা: জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সারাদেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

সারাদেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদের জামাত।

বৃহস্পতিবার (২৮ মে) পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে অংশ নিতে সকাল ৭টা ২৫ মিনিটে জাতীয় ঈদগাহে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মন্ত্রিসভা সদস্য, বিচারপতি, বিদেশি কূটনীতিক,সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ৩৫ হাজার মুসল্লি জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতে অংশ নেন।

প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মাদ মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে তিনি খুতবা পাঠ করেন। খুতবা শেষে সকাল ৭টা ৫১ মিনিটে মোনাজাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ উপস্থিত মুসল্লিরা একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন

উল্লেখ্য, জাতীয় ঈদগাহে নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা ছিল। এ ছাড়া, পর্যাপ্ত ওজুখানাসহ মুসল্লিদের জন্য মেডিকেল টিমের সুবিধা নিশ্চিত করা হয়। সব মিলিয়ে সাড়ে তিন হাজার নারীসহ ঈদগাহ ময়দানে মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More