শিরোনাম
বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
দীপ্ত নিউজ
জাতীয়

জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা

আগামী ১৩ ও ১৪ মে জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার (২০ এপ্রিল) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ–পিয়ের লাক্রোয়া সাক্ষাতে এলে সম্মেলনে যোগ দেয়ার বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের ব্যতিক্রমী অবদান নিয়ে আলোচনা করেন। উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষায় সহায়তা, বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার এবং বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন বজায় রাখার জন্য বাংলাদেশের অটল নিষ্ঠা এবং প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের অসামান্য অবদানের প্রশংসা করে মার্কিন সরকার বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে শান্তিরক্ষায় বাংলাদেশের গতিশীল ভূমিকার উপর জোর দেয়। উপদেষ্টা বার্লিনে চলতি বছর জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তার অংশগ্রহণ করার কথা জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলকে জানান।

ইএ/দীপ্ত নিউজ