দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

জয়পুরহাটে তীব্র শীতে শিক্ষা প্রতিষ্ঠান ২দিন বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জয়পুরহাটে তীব্র শীতে শিক্ষা প্রতিষ্ঠান ২দিন বন্ধ ঘোষণা
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

জয়পুরহাটে তীব্র শীতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল স্কুলের শ্রেণী পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, তাপমাত্রা সাড়ে নয় ডিগ্রী সেলসিয়াসের নেমে যাওয়া ২১ ও ২২ জানুয়ারি জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তিনি আরও বলেন, তাপমাত্রা যদি এমন থাকে তবে আবারও নতুন করে ঘোষণা দেয়া হবে।’

আবহাওয়া অফিসের মতে, জয়পুরহাটে আজ সকালে সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭ দিনে মধ্যে তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছেন আওহাওয়া অধিদপ্তর।

 

মাসুদ/ আল / দীপ্ত সংবাদ