জনপ্রশাসন প্রতিমন্ত্রী’র গাড়ির ধাক্কায় আহত সেই পথচারী বৃদ্ধার মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রী’কে বহনকারী গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রী’কে বহনকারী গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় বগুড়া জেলার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন ।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

এর আগে, এদিন সকাল পৌনে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় জয়পুরহাট–মোকামতলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে বগুড়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। তার পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রী ঢাকা

থেকে নিজ এলাকা জয়পুরহাট২ আসনে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী গাড়িটি শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা বেগম দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন।

এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী আব্দুল বারী, তাঁর স্ত্রী এবং ফিরোজা বেগম আহত হন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে, স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More