শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জ’ঙ্গি ছিনতাইয়ে জড়িতরা নজরদারির মধ্যে আছে; মহানগর গোয়েন্দা পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জ’ঙ্গি ছিনতাইয়ে জড়িতরা নজরদারির মধ্যে আছে; মহানগর গোয়েন্দা পুলিশ

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা নজরদারির মধ্যে আছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে, আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট সবার দায় আছে বলে মনে করেন সাবেক পুলিশ প্রধান নুরুল আনোয়ার।

রবিবার দুপুরে ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল নামে ওই দুইজন প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি তৎপরতা বাড়িয়েছে র‍্যাবও।

সাবেক এই পুলিশ প্রধান বলছেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কারা কর্তৃপক্ষ, পুলিশ কেউ দায় এড়াতে পারে না। প্রশ্ন উঠেছে সার্বিক নিরাপত্তা নিয়ে। জঙ্গি আনা নেয়ার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার কথা জানিয়েছে পুলিশ। আদালত পাড়ায় থাকবে বাড়তি পুলিশ সদস্য।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।