চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল দেশের ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
রবিবার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ এপ্রিল ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে ৩ পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
এতে আরও বলা হয়েছে, তিনটি পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠির জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।
উল্লেখ্য, ২০২৬ সালের সরকারি ছুটি তালিকা অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) নির্বাহী আদেশে ‘সরকারি ছুটি‘ থাকবে। এই অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫–১৬ এপ্রিল) ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা ৫ দিন ছুটি। কারণ, এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) থাকছে সাপ্তাহিক ছুটি।
এসএ