শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চুরি হওয়া পিকআপের ২১ টুকরা উদ্ধার, গ্রেপ্তার ৫

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চুরি হওয়া পিকআপের ২১ টুকরা উদ্ধার, গ্রেপ্তার ৫

চট্টগ্রাম থেকে চুরি হওয়া পিকআপের ২১ টুকরা উদ্ধার করেছে ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশ। এঘটনায় গাড়ি চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৩‌১ মার্চ) দুপুরে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী উপজেলা ডাকঘরের সামনে আকাশ ডেন্টিং ওয়ার্কসপে শনিবার (৩০ মার্চ) অভিযান চালায় পুলিশ। এসময় ওয়ার্কসপ থেকে একটি গাড়ির ২১ টুকরো উদ্ধার এবং ওয়ার্কসপের মালিক আজাদ হোসেন আকাশকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে আকাশ জানায় শুক্রবার চোর চক্রের চার সদস্য চট্টগ্রাম থেকে চুরি করা একটি পিকআপ ওয়ার্কসপে এনে ২১ টুকরা করে। টুকরো গুলো কেজি মাপে বিক্রির জন্য তার হেফাজতে রাখে তারা। টুকরো গুলো বিক্রির প্রলোভন দেখিয়ে আকাশের মাধ্যমে ডেকে এনে চোর চক্রের সদস্য নিশান, আজিজ, হাসান ও ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বাড়ি ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লা জেলায়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, গত শুক্রবার চট্টগ্রামের হালিশহর থেকে ব্যবসায়ী নিজাম উদ্দিনের পার্কিং করা একটি পিকআপ চুরি করে ফেনীর সোনাগাজী নিয়ে এসে পিকআপের ইঞ্জিন ব্যতিত অন্যান্য অংশ টুকরা করে ভাঙারি দোকানে বিক্রি করার চেষ্টা করে।

 

আল–মামুন/এসএ/দীপ্ত সংবাদ