শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় ৪ কেজি সোনাসহ আটক ২

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চুয়াডাঙ্গায় ৪ কেজি সোনাসহ আটক ২

চুয়াডাঙ্গার দর্শনা এলাকা থেকে চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয়েছে দুই চোরাকারবারীকে।

বুধবার (৩১ জুলাই) দুপুরে দর্শনা পৌর শহরের কাঁচাবাজার এলাকা থেকে স্বর্ণসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– দর্শনার শ্যামপুর গ্রামের রহেল মন্ডলের ছেলে রেজাউল (৪৮) ও ইউসুফ আলীর ছেলে ইসরাফিল (৩২)।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্য পেয়ে দর্শনা এলাকায় অভিযানে যাচ্ছিল একটি দল। এসময় লোকনাথপুর এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি তাদের সন্দেহ হয়। মোটরসাইকেলটি অনুসরণ করে দর্শনা কাঁচাবাজার এলাকা পর্যন্ত পৌঁছালে গাড়িটি গতিরোধ করা হয়। এসময় মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে দুই আরোহী। পরে তাদেরকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ সাংবাদিকদের জানান, স্থানীয় লোকজনের সামনে তাদের কোমড়ে জড়ানো বেল্টের ভেতর থেকে চারটি স্বর্ণের বার জব্দ করা হয়। চারটি স্বর্ণের বারের ওজন চার কেজি ২৫ গ্রাম। অভিযুক্তদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।

 

জান্নাতুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ