শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে মেসার্স নিউ সেতু ফুড নামক বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা।

রবিবার (১৫ অক্টোবর) দুপুর ২ টার দিকে উপজেলার হাটবোয়ালিয়া বাজার ও মোড়ভাংগা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, অভিযানে পূর্বে সতর্ক করা সত্ত্বেও গরুর গোয়ালের সাথেই অস্বাস্থ্যকরভাবে বেকারির কেক, বিস্কুট, পাউরুটি তৈরি, কর্মচারীদের টয়লেটে হাত ধোয়ার সাবান, হ্যান্ডওয়াস না থাকা, নোংরা হাতে কাজ, মেয়াদ উত্তীর্ণ আটা ময়দায় পণ্য তৈরি, যথাযথভাবে মেয়াদ মূল্য না দেয়া ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বাচ্চু মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানার পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ৭দিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

এছাড়াও মেয়াদ উত্তীর্ণ আটা ময়দা ও অস্বাস্থ্যকর জিনিসগুলো নষ্ট করে দেয়া হয়।

চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, অভিযানে বেকারিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

তিনি আরও জানান, অন্যান্য সব ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার ব্যাপারে সতর্ক করা হয় এবং সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।