শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চুয়াডাঙ্গায় দোস্ত এইডের ফুড প‍্যাকেট বিতরণ

আল আমিন
আল আমিন
প্রকাশ:
চুয়াডাঙ্গায় দোস্ত এইডের ফুড প‍্যাকেট বিতরণ

চুয়াডাঙ্গার জীবননগরে বেসরকারি উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ‍্যোগে ৩০০ দুস্ত–অসহায় পরিবারের মাঝে ফুড প‍্যাকেট বিতরণ করা হয়েছে।

রবিবার (১০ মার্চ) বিকেলে জীবননগর স্টেডিয়ামে এ ফুড প‍্যাকেট বিতরণ করা হয়।

দোস্ত এইডের নির্বাহী সদস‍্য সাংবাদিক সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা–২ আসনের সংসদ সদস‍্য হাজী আলী আজগর টগর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হাসিনা মমতাজ।

প্রধান অতিথির বক্তব্যে হাজী আলী আজগর টগর বলেন, বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সোনার বাংলা গড়তে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ প্রচেষ্টার অংশ হিসেবে দোস্ত এইডের মতো এ ধরনের কার্যক্রম ও উদ্যোগ সকল সময় প্রশংসার দাবিদার।

বিশেষ অতিথির বক্তব‍্যে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজ বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাওয়া প্রতিষ্ঠান দোস্ত এইডের সকল কার্যক্রম প্রশংসার দাবীদার। আমি তাদের উদ‍্যোগকে সাধুবাদ জানাই।

এদিকে, বিনামূল্যে পুরো পরিবারের পুরো ১ মাসের খাদ‍্য সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা। এদের মধ্যে অসহায় বেলির মা হাসনা বানু বলেন, অভাবের সংসার চালাইতে কষ্ট। কোলে করে বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করি। এখন এই এক মাসের খাদ‍্য সামগ্রী পেয়ে রোজার মাসে কষ্টটা অনেকটা লাঘব হয়ে যাবে।

সাংবাদিক মিথুন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, এবলুম বাংলার ও শিকড় সমাজকল‍্যান সংস্থার উপদেষ্টা শাহজাহান সিরাজ বকুল, সংস্থাটির ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ, রমজান আলীসহ স্থানীয় সুধীজন।

উল্লেখ্য, এই রমজানে সংস্থাটি বিভিন্ন জেলায় ৩০ হাজার পরিবারের মাঝে এ ফুড প‍্যাকেট বিতরণ করছে। আর পুরো রমজানে দেড় লাখ প‍্যাকেট ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।