শিরোনাম
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

Adib Jamal
Adib Jamal
চুয়াডাঙ্গায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

চুয়াডাঙ্গায় অসহায়, দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার ( ২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৩৭ জন সুবিধাভোগীর মাঝে ৪২ বান ঢেউটিন ও তিন হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ–সভাপতি আশাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভুইয়া ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।