শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

চুয়াডাঙ্গায় দুর্ঘটনা রোধে সড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। একই সাথে খুঁটি দিয়ে চিহ্নিত করা হচ্ছে সড়ক বিভাগের জায়গাগুলো।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ থেকে জীবননগর পৌর এলাকা পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় ওই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, আঞ্চলিক সড়কের দুপাশে জায়গা দখল করে অবৈধভাবে পাকা, আধাপাকাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন স্থানীয়রা। সড়ক বিভাগ নোটিশ ও মাইকিং করে স্থাপনাগুলো সরিয়ে নিতে বললেও তা সরিয়ে নেননি অবৈধ দখলদাররা। তাই আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয় যা চলবে শুক্রবার পর্যন্ত।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, উপ–সহকারী প্রকৌশলী কাজী আজিজুর রহমানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট।

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।